কষ্ট গুলো খুব ছোয়াচে

আমার যখন রাত্রি কেবল
তোমার ঘরে দিনের আলো,
আমার আকাশ মেঘলা ভীষণ
সময়গুলো যায় না ভালো।

তুমি তো ঠিক আলোর মতো
ঝলমলে আর ভীষণ গাঢ়,
আমার কেন দুঃখ এত
তুমি কি তা বলতে পারো?

একটু না হয় বাসলে ভালো
কয়দিনে আর মানুষ বাঁচে,
চেনা মুখগুলো ঝাপসা হলে
কষ্ট গুলো খুব ছোঁয়াচে।

অভিমানের মান বেড়ে যায়
যোগ মেলে না অভিযোগে,
ভিন্ন হলেও সত্যি এটাই
ভুগছি মোরা একই রোগে..!!

ফারিহা ইয়াসমিন- কবি ও সাহিত্যিক।

  • Related Posts

    সুদূর প্রেম

    তপ্ত রোদে দক্ষিণে হাওয়া,শীতল ছায়া, সবুজের স্নিগ্ধ হাতছানি ;তুমি আমার গোপন বিহগগোপন সুরের রাগিনী। গল্পকথা,কবিতার খাতাশত শব্দের সমাহারে সুখ সারি,কুলকুল করে বয়ে চলা নদীশঙ্খচিল আর বকের সারি। তুমি শ্রাবণে ভেসে…

    Read more

    পতঙ্গ বাহার

    রঙিন ডানায় ভাসে আলো, নীল আকাশের তলে,পতঙ্গেরা নাচে সুখে ফুলের কুসুম কোলে।ঝিলমিল রোদের হাসি, ডানায় মাখে রং,বাতাস জুড়ে ছড়িয়ে দেয় প্রকৃতিরই ঢং। মৌমাছিরা গুনগুন সুরে মধুর গান তোলে,প্রজাপতি রঙিন স্বপ্ন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আপোষহীন নেতৃত্ব

    আপোষহীন নেতৃত্ব

    সুদূর প্রেম

    সুদূর প্রেম

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    পতঙ্গ বাহার

    পতঙ্গ বাহার

    প্রেম কখনো বুড়ি হয়না

    প্রেম কখনো বুড়ি হয়না