নীল ক্যাপ
পড়ি মরি করে ছুটন্ত ট্রেনে উঠলাম। তাড়াহুড়া লাগলে সময় আর কুলোয় না। ট্রেন, বাস যাই হোক আমার দেরী হবেই,কবে যে ভালো হব! ধড়ফড় করে সিট নাম্বার দেখে বসলাম।আহ! এ যাত্রা আবারো বেঁচে গেলাম ট্রেন মিস করা থেকে। যা হোক মোবাইল খুললাম স্ট্যাটাস আপডেট করবো, এর মজাই আলাদা। কিন্তু কি স্ট্যাটাস দেয়া যায়! ট্রেন যাত্রাটাই আপডেট…
