সুদূর প্রেম

তপ্ত রোদে দক্ষিণে হাওয়া,
শীতল ছায়া, সবুজের স্নিগ্ধ হাতছানি ;
তুমি আমার গোপন বিহগ
গোপন সুরের রাগিনী।

গল্পকথা,কবিতার খাতা
শত শব্দের সমাহারে সুখ সারি,
কুলকুল করে বয়ে চলা নদী
শঙ্খচিল আর বকের সারি।

তুমি শ্রাবণে ভেসে চলা মেঘমালা
নির্দিধায় চল উড়ে
আমারে সারথি করে,
আমি ভাঙা ভাঙা বৃষ্টিতে
নূপুর বাজিয়ে চলি—
বিদ্যুৎ চকিত টানে ;
তুমি যতো দূরে, ঐ নক্ষত্র জুড়ে
পবিত্রতার বিচ্ছুরণ প্রণয় সায়রে।

দুরত্বতেই সুন্দর! ম্লান হয়না আলো
চাঁদ তাই সবার আপন,
নিঃস্বার্থ ভাবে বাসে ভালো।
দূরের পাহাড় যেমন কাছে টানে
মন ভিজায় ঝর্ণা ধারা,
দূর থেকে ভালোবাসা তাই
সেরার সেরা।।

সাহেলা সার্মিন- কবিও সাহিত্যিক।

🌿🌹☘️🌿🌹🍀🌿🌹🌿☘️🌹🌿🍀🌹🌿

  • Related Posts

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    আমার যখন রাত্রি কেবলতোমার ঘরে দিনের আলো,আমার আকাশ মেঘলা ভীষণসময়গুলো যায় না ভালো। তুমি তো ঠিক আলোর মতোঝলমলে আর ভীষণ গাঢ়,আমার কেন দুঃখ এততুমি কি তা বলতে পারো? একটু না…

    Read more

    পতঙ্গ বাহার

    রঙিন ডানায় ভাসে আলো, নীল আকাশের তলে,পতঙ্গেরা নাচে সুখে ফুলের কুসুম কোলে।ঝিলমিল রোদের হাসি, ডানায় মাখে রং,বাতাস জুড়ে ছড়িয়ে দেয় প্রকৃতিরই ঢং। মৌমাছিরা গুনগুন সুরে মধুর গান তোলে,প্রজাপতি রঙিন স্বপ্ন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আপোষহীন নেতৃত্ব

    আপোষহীন নেতৃত্ব

    সুদূর প্রেম

    সুদূর প্রেম

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    পতঙ্গ বাহার

    পতঙ্গ বাহার

    প্রেম কখনো বুড়ি হয়না

    প্রেম কখনো বুড়ি হয়না