সুখ

ফুল ফোটে বনে বনে
কোকিলের সনে
অলিরাও গায় গান
সুখ সুখ মনে।
ময়নারা কথা কয়
শনশনে বায়ু বয়
পাখীরাও সুর তুলে
দুঃখ টুকু ভুলে।
হেমন্তের সকালে
ঝড়ে যায় অকালে
শিউলির প্রাণ।
বিরহী বেহাগওয়ালা
ছেড়া তারে রচে যায়
এলোমেলো তান।
বেদনারা বয়ে যায়
বুকের অতল
দু চোখের অবয়ব
করে টলমল।
দিন যায় রাত যায়
যায় কত ক্ষণ
দুঃখ এড়িয়ে চলি
করি আয়োজন।
জীবনের সুখটুকু
বড় প্রয়োজন –
সেই সুখ কুড়াতে
লড়ে যায় মন।
ফুলেদের গাছেদের
কাছে সারাক্ষণ
সুখ সুখ খেলে যায়
আনন্দে মন।

দিল আফরোজ রিমা- কবি ও সাহিত্যিক।

  • Related Posts

    • News
    • April 26, 2026
    • 3 views
    আপোষহীন নেতৃত্ব

    রাজশাহী -৫৫ বাগমারা -৪গণমানুষের আপোষহীন এক নেতা ডাঃ আব্দুল বারী সরদার।মূলতঃ চিকিৎসা সেবা তার পেশা হলেও ছাত্র জীবন থেকে তিনি আদর্শবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত।সময়ের হাত ধরে বৃহত্তর রাজনৈতিক দলে অনুপ্রবেশ,…

    Read more

    সুদূর প্রেম

    তপ্ত রোদে দক্ষিণে হাওয়া,শীতল ছায়া, সবুজের স্নিগ্ধ হাতছানি ;তুমি আমার গোপন বিহগগোপন সুরের রাগিনী। গল্পকথা,কবিতার খাতাশত শব্দের সমাহারে সুখ সারি,কুলকুল করে বয়ে চলা নদীশঙ্খচিল আর বকের সারি। তুমি শ্রাবণে ভেসে…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আপোষহীন নেতৃত্ব

    আপোষহীন নেতৃত্ব

    সুদূর প্রেম

    সুদূর প্রেম

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    পতঙ্গ বাহার

    পতঙ্গ বাহার

    প্রেম কখনো বুড়ি হয়না

    প্রেম কখনো বুড়ি হয়না