পতঙ্গ বাহার

রঙিন ডানায় ভাসে আলো, নীল আকাশের তলে,
পতঙ্গেরা নাচে সুখে ফুলের কুসুম কোলে।
ঝিলমিল রোদের হাসি, ডানায় মাখে রং,
বাতাস জুড়ে ছড়িয়ে দেয় প্রকৃতিরই ঢং।

মৌমাছিরা গুনগুন সুরে মধুর গান তোলে,
প্রজাপতি রঙিন স্বপ্ন এঁকে যায় পথ চলে।
ফড়িং উড়ে সবুজ ঘাসে রৌদ্র ছায়ার খেলা,
নরম হাওয়ায় জেগে ওঠে প্রাণের মেলা।

ছোট্ট পাখা নেড়ে নেড়ে আনে সুখের বার,
পতঙ্গ বাহার যেন রঙের উৎসার।
ফুলের বুকে লুকিয়ে থাকে সুবাস ভরা দিন,
ডানার ছোঁয়ায় জেগে ওঠে নীল আকাশ ঋণ।

প্রকৃতিরই মায়াবী এই ক্ষুদ্র জীবনের গান,
তাদের ছোঁয়ায় হাসে ধরা, জাগে নতুন প্রাণ!

হোসনে আরা লিলি- কবি ও সাহিত্যিক।

  • Related Posts

    সুদূর প্রেম

    তপ্ত রোদে দক্ষিণে হাওয়া,শীতল ছায়া, সবুজের স্নিগ্ধ হাতছানি ;তুমি আমার গোপন বিহগগোপন সুরের রাগিনী। গল্পকথা,কবিতার খাতাশত শব্দের সমাহারে সুখ সারি,কুলকুল করে বয়ে চলা নদীশঙ্খচিল আর বকের সারি। তুমি শ্রাবণে ভেসে…

    Read more

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    আমার যখন রাত্রি কেবলতোমার ঘরে দিনের আলো,আমার আকাশ মেঘলা ভীষণসময়গুলো যায় না ভালো। তুমি তো ঠিক আলোর মতোঝলমলে আর ভীষণ গাঢ়,আমার কেন দুঃখ এততুমি কি তা বলতে পারো? একটু না…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আপোষহীন নেতৃত্ব

    আপোষহীন নেতৃত্ব

    সুদূর প্রেম

    সুদূর প্রেম

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    কষ্ট গুলো খুব ছোয়াচে

    পতঙ্গ বাহার

    পতঙ্গ বাহার

    প্রেম কখনো বুড়ি হয়না

    প্রেম কখনো বুড়ি হয়না