বিচ্ছিন্ন বিকেলের যাত্রায় ক্রমস অন্ধকার নামে, পাখিরা তাদের শেষ ডানা ঝাপটিয়ে ঘরে ফিরে যায়। আর কিছু মানুষ যার ঘর আছে কিন্তু ঘরে ফেরার কোনো তাগিদ নেই, কারণ সে ঘর এখন অন্ধকার ছায়াপথ, সে হারিয়ে যায় রাত্রির নির্জনতায়। তারপর পূর্ণ যৌবনবতী চাঁদ নেমে এলে শুরু হয় তার প্রাক্তন প্রেমের বিলাপ, আশাহত ডানাভাঙা পাখির মত ক্লান্ত শরীরকে একসময় সঁপে দেয় সকালের কমলা রোদের কোলে।
তারপর আবার বিকেল আসে, সন্ধ্যা নামে, ঘোর হয় রাত্রির অন্ধকার। আর ওই সবহারা মানুষটা অপেক্ষা করে পূর্ণ যৌবনা চাঁদের, আর তারপর আবার সেই কমলা ভোরের…
সুলতানা শিরীন- কবি ও সাহিত্যিক।





