শূন্য হাতে এসেছিলাম পূর্ণ করতে এই ধরা।
আজ দেখি হিসেব করে হায় সবই মরু সাহারা।
আজকের কাজ রাখিনি কালকের জন্য জমা।
ভবের মায়ায় ঘুরেফিরে পাইনি তবু কিঞ্চিৎ ক্ষমা।
যাহারও লাগি করেছি ক্রয় জীবন নদীর পাড়।
তিলে তিলে নিঃশেষ আজ সর্বাঙ্গের হাড়।
বিশ্বাস আর ভালোবাসা কতটা ছিলো বলতে?
সারাটা জীবন একাকী হয়ে দুর্গম পথ চলতে।
এই যে মায়া ছায়ায় ঘেরা আর শত আশার আলো,
আপন আলোয় জ্বালতে সুখের একটুখানি আলো।
হাতের পরে হাত ছিলো না আহ্ শূন্য মরুর বুকে।
এমনই করে হাহাকারে নিঃশব্দে কত মরছে ধুঁকে।
শূন্য হাতে পুণ্যের থালা যদি গো থাকে ভালে।
নীরবে করিব গমন এবার যাচ্ছি চুপিচুপি চলে।
ফারহানা আহমেদ পলি- কবি ও সাহিত্যিক।
