নিয়ন আলোয়
নীল শীফন
নীলাভ ব্যাথিত কাজল।
আবছা আলোয়
অপরুপ গ্রীবা
সু-সজ্জিত, সুস্পষ্ট তনু- লতা
— নক্ষত্র পুস্পে’র মত।
প্রহর বারে রাতের–
উড়ে আসে বাজপাখি
বি এম ডব্লিউ লাল—
নিয়নে’র কল্যানে
তাকে কালচে দেখায়।
উড়ে যায়–
নীল শীফন
হাওয়ায়–নাকি নীলিমায়?
রুপালী নক্ষত্রেরা ভেসে যায়
রাতের আকাশে।
নূতন দিনের সুর্য
নূতন বার্তা নিয়ে আসে।
নীল শীফন
বি এম ডব্লিউ এসে দাঁড়ায়
আবার সেইখানে—
যেখানে নক্ষত্র-পুস্পেরা মরে যায়।
নক্ষত্র-পুস্পে’র পাপড়িগুলো
দিনের আলোয়–
পোড়া কাগজে’র মত মনে হয়!
রোকসানা শহনাজ – কবি ও সাহিত্যিক।
