এক খরতাপ প্রস্থ
দৈর্ঘ্যের দীঘিতেই ডুবে যায় সমস্ত আষাঢ়
মানুষ কদম বিলাসী নীরবেই পথ চলে বহুদূর
পিছু ফিরে চোখে আঁকে সমুদ্রুর!
ভয় ক্ষয় আর জয় চাটুকার চারুকলা
নিদান ভোরেই দিন এসে হাঁক দেয়
জনক জনমের দামী দায় শোধ আর বোধ
মরে গেলে কি মনের ক্ষিধে মিটে!
কার কাছে আছে গোছা সকল অতীত
পিতলের বুকে খোদাই ভুলের দাগ
সমগ্র আর্য সাধনে চলে কলঙ্ক কাল
হেঁসে হেঁটে ভবিতব্যে চলমান মৃত্যু কফিন!
হোসনে আরা লিলি- কবিও সাহিত্যিক- সিলেট
