আমার কাছে মনে হয় “মা এক অসম্ভবের নাম”!
তুমি একজন, নি:স্বার্থ মা
ভালোবাসার সু’বিশাল মহিমা।
তুমি একজন মমতা,
তুমি সাহস,তুমি আশা
পবিত্রতার একমাত্র ভাষা।
_ মা, তুমি আমার মা।
তোমাকে খুঁজে পাই
আমি প্রকৃতির মায়ায়
লাউয়ের ডগায়
নবান্নের ধানের গন্ধে
চৈত্রের খাঁ খাঁ দুপুরে
শীতের পড়ন্ত বিকেলে
বিষণ্ন সন্ধ্যায়
রাতের মায়ায়
মা তুমি আমার
মিষ্টি সকাল
শীতের ওম
খরতাপের শীতল শান্তি
তুমি আমার বসন্ত
তুমি আমার হেমন্ত
তুমি আমার ঋতুচক্র
মাগো তোমাকে আমি খুঁজে পাই
তোমার শাড়ির আঁচলের ঘামের গন্ধে
তোমাকে খুঁজে পাই প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
তুমি আমার মা…..
তোমাকে খুঁজে পাই সেই শৈশবের দূর্বাঘাসের শিশিরের মাঝে
তোমাকে খুঁজে পাই জীবনের প্রতিটি শ্বাসপ্রস্বাসে
মা তুমি আমার ঘাস ফড়িং যার ডানায় চেপে আমি তোমাকে দেখেছি
তোমাকে দেখার আগে আমি পৃথিবী দেখিনি
তোমার ভালোবাসা পাবার আগে
আমি ভালোবাসতে শিখিনি
তুমি আমার গর্বিত মা
আমাকে জন্মদিয়ে তুমি ধন্য করেছ
তুমি আমার সমস্ত আবেগ
তোমাকে দিতে পারিনি কিছুই
তবু তুমি রেখেছো প্রার্থনায়
আমি ধন্য মাগো আমি ধন্য
বছরের প্রতিটা দিনই
তোমার
আজ শুধু ঘটা করে বলার
তুমি আমার প্রতিটা মূহুর্তের
প্রতিটা অর্জনের কর্মকার !!
ইশরাত জাহান- কবি ও সাহিত্যিক।
