জানো মা.?
আজ দশ মিনিট আগেই ছুটি হলো
আমরা বাড়ি চলে এসেছি,
কিন্তু এটা কেমন বাড়ি.?
যেখানে তুমি নেই, বাবা নেই.!
আমরা বন্ধুরা মিলে খেলতেছিলাম,
হঠাৎ প্লেন দেখে খুশিতে নেচে উঠলাম,
জানালা দিয়ে বাইরে তাকালাম।
হঠাৎ বিকট আওয়াজ,
দেখলাম সবাই চিৎকার করে
এদিকেই আসছে ছুটে।
কোনকিছু বুঝে ওঠার আগেই
শরীরটা আমার গেলো ঝলসে।
তীব্র যন্ত্রনায় ছটফট করতে করতে
খুঁজতেছিলাম তোমাকে, বাবাকে।
অসহায়ের মতো দেখছিলাম চারিদিকে.!
কারা যেন আসছিলো আমাদের বাঁচাতে।
কিন্তু ততক্ষণে সব শেষ.!
আমরা চলে আসলাম ছুটি নিয়ে,
আমাদের প্রিয় বই খাতাগুলো
পড়ে রইলো সেখানে.!
পড়ে রইলো টিফিন বক্সে
পছন্দের খাবার তোমার হাতের।
আর স্কুলে যেতে হবেনা মা
ছুটি হয়ে গেছে চিরতরে.!!
জাকিয়া সুলতানা – কবি ও সাহিত্যিক।
