ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে
সিক্ত করো দিল।
ক্ষুদ্র ক্ষুদ্র শিশির যেন
মায়া ভরা মিল।
শান্ত দীঘির জলের মতো
স্বচ্ছ বিশাল মন।
তটিনীর বুকে ডিঙি চলে
চেয়ে থাকা ক্ষণ।
তুমি আমার প্রিয় অতি
সাগর জলের বান।
তোমার নেশায় বিভোর
পাখি শোনায় গান।
আব্দুল মতিন – সম্পাদক চেতনা বিডি ডটকম,কবি ও সাহিত্যিক।






