উচ্ছে ভাজা সে কি কথা
ভাত খাবো না আজ,
তেঁতোয় ভরা ভাল্লাগেনা
নেই কোন কি কাজ।
এটা কি?
চচ্চড়ি,
কিসের? নিশ্চয় লাউয়ের!
উচ্ছে মাছের।
ধুত্তেরি যাই দেখি
কি যে করি ভেবে মরি।
খোঁকা ও ও খোঁকা
খেয়ে নে না বাবা,
কালকে না হয় রুই আনবো
মস্ত একটা গোটা।
আচ্ছা দাও তবে
দু এক মুঠো খাই ,
পেটে আবার ইঁদুর ডাকে
চুঁই চাঁই চাঁই।
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
চোখ ধাঁধিয়ে যাই
হাতের কাছে ওটাই দাও
যা পাই তাই খাই।
মৌসুমি- কবি ও সাহিত্যিক
