Skip to content
chetonabd

চেতনা বিডি

চেতনায় সাহিত্য, চেতনায় সম্মৃদ্ধি, চেতনায় শক্তি

  • Home
  • News
  • Health
  • Education
  • Literature & Culture
  • Travel
  • Stories
  • Rhyme
  • Contact Us
  • Toggle search form
  • ফুল ও পাপড়ি Rhyme - Poems
  • আমার বৃষ্টি ভেজা সকাল Stories
  • আমি তোমার সেই আজন্ম বিরহ Rhyme - Poems
  • chetonabd
    Welcome! News
  • সুখ News
  • বৈশাখের দিনগুলো Stories
  • Rhyme - Poems
  • প্রণয়ের পরিনতি Rhyme - Poems
  • বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা দল News
  • হিজল তলায় বৃষ্টি বিলাস Rhyme - Poems
  • sura-fatiha
    সূরা আল ফাতিহা Education
  • খেয়াপার Rhyme - Poems
  • আনুগত্য ইসলামের একটি মৌলিক শিক্ষা Education
  • বিচ্ছিন্ন বিকেলে Rhyme - Poems
  • খোকার বায়না News

মনের পাখি

Posted on May 4, 2026May 4, 2026 By Abdul Matin No Comments on মনের পাখি

আমার মনে পাখি হওয়ার সাধ—
পুচ্ছ নেড়ে সবুজ বনে বনে
উড়বো কেবল খেয়াল খুশি মনে
কেবা তখন আমার নাগাল পায়
আমি কি আর ফিরবো আমার গাঁয়?
আমার তখন তাধিন তাধিন মন
আপন আমার দূরের সবুজ বন।
পিছন থেকে যে বা ডাকুক আর
মানবো না তো বাঁধ—
আমার ভীষণ পাখি হওয়ার সাধ।

আমার কেবল পাখি হওয়ার ঝোঁক—
বইখাতারা থাক টেবিলে পড়ে
সূর্য ওঠা ভোরে
যাবো না তো পাঠশালাতে
কচলিয়ে দু’হাত,
পড়বো নাতো সাধের ধারাপাত।
বিদ্যালয়ের ফার্স্ট বেঞ্চার
মারিয়াটা হোক,
আমার কেবল পাখি হওয়ার ঝোঁক।

আমি যদি সত্যি পাখি হই—
আম্মু তখন বকবে কাকে বলো
দুষ্টু বলে কান দুটো যে মলো!
সন্ধ্যা হলেই পড়ার ঘরে
কাকে নিয়ে যাবে,
সারাটা ঘর খুঁজে খুঁজে
আমায় কি আর পাবে?
আমি তখন সারাটা বন উড়ে
এডাল ওডাল বড্ড ঘুরে ঘুরে
ছোট্ট নীড়ে চুপটি করে রই—
আমি যদি সত্যি পাখি হই!

সুলতানা জাকিয়া- কবি ও সাহিত্যিক।

Rhyme - Poems

Post navigation

Previous Post: বাতায়ন খুলে
Next Post: ফুল ও পাপড়ি

Related Posts

  • চাঁদের আলো Rhyme - Poems
  • আমি তোমার সেই আজন্ম বিরহ Rhyme - Poems
  • খোকার বায়না News
  • লাল গোলাপ Rhyme - Poems
  • প্রণয়ের পরিনতি Rhyme - Poems
  • natun sapna
    নতুন স্বপ্ন Rhyme - Poems
  • হৃদয়ে বন্ধুত্বের হাট Rhyme - Poems
  • নিরবতার মানে Rhyme - Poems

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • তুমি আমার সুপ্ত নদী
  • (no title)
  • খোকার বায়না
  • হিজল তলায় বৃষ্টি বিলাস
  • এক খরতাপ প্রস্থ

Recent Comments

No comments to show.

Categories

  • Education
  • Literature & Culture
  • News
  • Rhyme – Poems
  • Stories

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • আমি তোমাকে চাই Rhyme - Poems
  • হিজল তলায় বৃষ্টি বিলাস Rhyme - Poems
  • নিরবতার মানে Rhyme - Poems
  • অপেক্ষা Rhyme - Poems
  • নতুন সৃষ্টি Stories
  • পতঙ্গ বাহার Rhyme - Poems
  • আমি তোমার সেই আজন্ম বিরহ Rhyme - Poems
  • এক খরতাপ প্রস্থ Rhyme - Poems

Copyright © 2026 চেতনা বিডি.

|| Design & Development by Web Seba BD Blog Design