কত পথ হেঁটেছি দুজন,ফুল ছিঁড়ে খোঁপায় দিয়েছ গুঁজে
অনুভবে পাই তোমায় খুঁজে।
প্রেমকাঁটা বিধলে পায়ে, দিয়েছ আলতো করে তুলে;
সেই সুযোগে পায়ের পাতায় দিয়েছ চুমে
ভেসে ওঠে দিনগুলো, থাকলেও ঘুমে।
ও আমার আকাশের উজ্জ্বল ধ্রুবতারা
তোমায় ভেবে ভেবে সকাল-সন্ধ্যা হয় সারা।
স্মৃতির পাতায় ভেসে বেড়ানো রঙিন দিনগুলো
যায় যে হৃদয় ছুঁয়ে।
খোলা চুলে অধর ছুঁয়ে গিয়েছ বারবার
কোনো এক শ্রাবণ সন্ধ্যায় আমাদের দেখা হোক আবার।
তামান্না জাবরিন – কবি ও সাহিত্যিক, সাতক্ষীরা।
