কবিতার খাতা
যেদিন আমি থাকব না,অযত্ন-অবহেলায় পড়ে থাকবেআমার কবিতার খাতা।মলাটজুড়ে ধুলোর আস্তরণ জমবে,সময়ের আঙুল বুলিয়ে যাবেনীরব বিস্মৃতির রেখা। খাতার ভাজে ভাজেউইপোকারা গড়ে তুলবে তাদের ঘরবসতি,পাতাগুলো হলদে হয়ে উঠবে,কালির অক্ষরগুলো ঝাপসা হয়ে যাবেঅসংখ্য ঋতুর বৃষ্টিতে আর রৌদ্রে। তবু শব্দগুলো মরবে না—প্রতিটি পঙ্ক্তির ভেতররয়ে যাবে তোমাকে ডাকার আকুলতা,অপ্রকাশিত দীর্ঘশ্বাস,অভিমান ভাঙার নিঃশব্দ আবেদন,আর ভালোবাসার অজস্র শব্দমালা। কেউ যদি কোনো এক…
